১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। শান্তিপূর্ণভাবেই এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এই লংমার্চ মাদক, চাঁদাবাজি এবং গণভোটের গণরায় উপেক্ষাকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে নতুন করে যারা স্বৈরাচারী হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করতেও এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।