৬ মাসে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: ইসলামী আন্দোলন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
৬ মাসে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: ইসলামী আন্দোলন


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি মূল্যস্ফীতির কারণে দুর্ভোগে রয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। গত ছয় মাসে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন তিনি।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


গাজী আতাউর রহমান বলেন, শুধু জ্বালানি সংকটই নয়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি। একই সঙ্গে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।


তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি আগের সরকারের মতো দলীয়করণের পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে দেশ ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।


ইসলামী আন্দোলনের মহাসচিব সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানান।


জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন তিনি।


সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য