লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭
লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে


ঢাকা-চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ ঘিরে সরকার কোনো প্রতিকূল পরিবেশ তৈরির চেষ্টা করলে জনগণের রোষানলে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ নিয়ে সরকার কোনো অপরিণামদর্শী সিদ্ধান্ত নেবে না বলে তারা আশা করছেন। সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে নয়, জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।


তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলের এই কর্মসূচিতে সরকারের সহযোগিতা করা উচিত। লংমার্চকে কেন্দ্র করে জনগণের জানমালের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি।


মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চ নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। এ সময় কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


তিনি বলেন, শুক্রবার সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা পর্যন্ত জনসভা চলবে। এরপর ১১ দলের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা করবেন।


লংমার্চে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলেও জানান জামায়াতের এই নেতা।


তিনি আরও বলেন, লংমার্চকে কেন্দ্র করে সরকারের সামনে বিরোধী দলের প্রতি পরমতসহিষ্ণুতা ও গণতান্ত্রিক আচরণ প্রদর্শনের সুযোগ এসেছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য