বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬
বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী


বিরোধীদলের লংমার্চসহ রাজনৈতিক কর্মসূচি পালন করা তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তবে কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এ সংকটের দায় বর্তমান সরকারের নয়। সংকট সমাধানে বিরোধী দলের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রস্তাব থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।


বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে দেশের বিভিন্ন সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সত্য তথ্য তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


রিজভী বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনাও সংসদে উপস্থাপন করা প্রয়োজন।


গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা না দিয়ে অতীতের রাজনৈতিক কর্মসূচির পুনরাবৃত্তি না করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য