বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া


বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের সাধারণ সামাজিক ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন এই নিয়ম গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।


মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে এসব দেশের নাগরিকদের সাধারণ ভ্রমণের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। ফলে বাংলাদেশি পর্যটকদের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।


তবে নির্দিষ্ট কিছু ভ্রমণের উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম রয়েছে।


মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সামাজিক ভ্রমণের ক্ষেত্রে সব দেশের নাগরিককে আগের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না।


তবে এই নতুন নীতি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংস্থান-সংক্রান্ত ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, নতুন নিয়মটি মূলত ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে কার্যকর হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য