ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫
ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী


রাষ্ট্রের দৃষ্টিতে দেশের সব নাগরিক সমান উল্লেখ করে ধর্মের নামে কোনো বিভাজন সরকার চায় না বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।


তিনি বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতি অনুসরণ করে মন্দির, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


অনুষ্ঠানে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাবিবুর রশিদ বলেন, দল-মত নির্বিশেষে মানুষ তাকে নির্বাচিত করেছেন। তিনি ঢাকা-৯ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য