জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরব: জামায়াত আমির

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪
জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরব: জামায়াত আমির



জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন এবং দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কোনো চাঁদাবাজকে জনগণ বরদাশত করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।


সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া সিফাতের গালিগালাজকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, তবে যে কারণে সিফাত প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে, সেই সমস্যার সমাধান করতে হবে। তা না হলে দেশের ১৮ কোটি মানুষ সিফাতের মতো প্রতিবাদী হয়ে উঠবে।


জামায়াত আমির বলেন, দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে কোনো ছাড় দেবে না। লংমার্চে কোনো বাধা এলে তা উপেক্ষা করেই কর্মসূচি এগিয়ে যাবে।


তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। রাজপথের পাশাপাশি সংসদেও জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবেন।


উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য