কিশোরগঞ্জে ঝুম বৃষ্টি উপেক্ষা করে শহীদ নাঈমের সমাধিতে উপজেলা প্রশাসনের গভীর শ্রদ্ধাঞ্জলি

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১২:০৯
কিশোরগঞ্জে ঝুম বৃষ্টি উপেক্ষা করে শহীদ নাঈমের সমাধিতে উপজেলা প্রশাসনের গভীর শ্রদ্ধাঞ্জলি


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে ঝুম বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদ নাঈম বাবুর সমাধিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) সকালে রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে অবস্থিত তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ নাঈমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 


ইউএনও আরিফুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)উপজেলা শাখার আহবায়ক জাহিদুল ইসলাম লাবু প্রমুখ।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য