জুলাই আন্দোলনের শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার বিচারের দাবি নিহত পরিবারের

বিভাগ: জাতীয় রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 04 Jul 2026, 07:45 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার বিচারের দাবি নিহত পরিবারের

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই জাতীয় সম্মেলন’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের দিকে সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

স্মরণসভায় নিহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাদের বিভিন্ন স্লোগানে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সার্বিক সহযোগিতায় সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন। এতে মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাতীয় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel