বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বসতঘরসহ ঘরের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ দেড় লাখ টাকাও পুড়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পিয়াজখালি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী।
জানা গেছে, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে ঘর ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা নগদ দেড় লাখ টাকাও আগুনে পুড়ে যায়। এতে ওই শিক্ষার্থী ও তাঁর পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
শিক্ষার্থীর বাবা ও বাড়ির মালিক মোঃ আলী বেপারী বলেন, “বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়িঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ছাড়া ঘরে রাখা নগদ দেড় লাখ টাকাও আগুনে পুড়ে গেছে। এতে আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন আমরা সরকারের সহযোগিতা কামনা করছি"
প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা মালেক বাছার বলেন, “বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে ঘরবাড়িসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে রাখা নগদ দেড় লাখ টাকাও পুড়ে যায়।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটি আর্থিক সংকটের মুখে পড়েছে।