গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৭
গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে


রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও তীব্র গ্যাস সংকট দেখা গেছে। এতে সিএনজিচালিত যানবাহনের মালিক ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

অনেক চালক ভোর থেকে ফিলিং স্টেশনে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। কোথাও দীর্ঘ অপেক্ষার পর মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। গ্যাসের সংকট থাকায় অনেকেই বিকল্প জ্বালানি ব্যবহার করে গাড়ি চালানোর চেষ্টা করছেন।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও গ্যাস সরবরাহে সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময় অনেক গ্রাহক গ্যাস পাচ্ছেন না। কোথাও চুলা জ্বললেও গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করা সম্ভব হচ্ছে না।

কোনো কোনো এলাকায় দীর্ঘ সময় ধরে গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে একদিকে পরিবহন খাতে, অন্যদিকে বাসাবাড়িতে গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য