২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর সারে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার ভিক্টর বাইন, প্রতি মন্ত্রীর প্রতিনিধি মোঃ আবু নাঈম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাফা খান, পটুয়াখালী জেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মহিবুল্লাহ্ এনিম, প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি মু খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রেসক্লাবের একাংশের সভাপতি মোঃ কাওসার, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন আর রশিদ, সাংবাদিক সোহাগ রহমান, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক ব্যাক্তি বর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, ডিগ্রি কলেজের ছাত্র প্রতিনিধি।
মাসিক আইন-শৃঙ্খলা সভায় মাদক, কিশোরগ্যাং, রাস্তাঘাটে যত্রতত্র অবৈধ স্থাপনের কারণে পরিবেশ দূষণ, উপজেলা প্রশাসনের ক্যাম্পাস ক্যাম্পাসের ভেতরে সন্ধ্যার পরে অবাধে চলাফেরায় বিধিনিষেধের পদক্ষেপ গ্রহন ও সিদ্ধান্ত নেয়া হয়। এক'ই সময় 'মা' ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায়, এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ভিক্টর বাইন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মৎস্য জীবি, বরফ কলের মালিক পক্ষ উপস্থিত ছিলেন। পরে বেলা সারে তিন টায় আলোচনা সভা সমাপ্তি করা হয়।