সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর কার্যালয়ে সংগঠনটির সদস্যদের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে সংগঠনটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনটির সদস্যদের উদ্দেশ্যে লিখিত বত্তব্য পাঠ করেন ধর্মপাশা উপজেলা শিক্ষক -কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মো.জাকির হোসেন। লিখিত বক্তব্যে তিনি
সংগঠনটির সদস্যদের উদ্দেশ্যে বলেন,আপনাদের জ্ঞাতার্থে বারংবার বকেয়া ঋণ আদায়ে আমরা অবহিত করনের পরেও আপনারা বকেয়া ঋণের ব্যাপারে কোন সাড়া দিচ্ছেন না। গত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য, সমবায় আইন অনুযায়ী বকেয়া ঋণ আদায়ের ব্যাপারে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ চলমান।
আপনাদের অবগতিরার্থে জানাচ্ছি যে, ইতিমধ্যে মহামান্য আদালত কর্তৃক (০২)দুইজন খেলাপি ঋণী সদস্য সাজা প্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে একজন মধ্যনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী মো. শফিকুল ইসলাম। সাজার বিবরণ: দাবিকৃত ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অপরজন হলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জগদীশ চন্দ্র সরকার। তাঁর সাজার বিবরণ: ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। খেলাপিদের মধ্যে আরও মামলা প্রক্রিয়াধীন। সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রাণের সংগঠন ধর্মপাশা উপজেলা শিক্ষক কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডটি সম্মানজনক স্থানে ঠিকিয়ে না রাখতে পারি,তাহলে সদস্যদের শেয়ার,সঞ্চয় ও আমানত হুমকির সম্মুখীন হবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমি সংগঠনের পক্ষ থেকে আবারও আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি নুরুজ্জামান, ডিরেক্টর সিরাজুল ইসলাম প্রমুখ।