নওগাঁর আত্রাইয়ে গত রবিবার ব্যক্তি মালিকানা জায়গায় থেকে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম টিপু এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান ও তার স্ত্রীর নামীয় ৪০ শতক জমি আব্দুস সোবহান মারা যাবার পর থেকে তার ছেলে রেজাউল করিম টিপুসহ ভাই-বোন ভোগ দখল করে আসছেন উক্ত জমিতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বাগান রয়েছে।
সাম্প্রতিক সময়ে একই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র রফিকুল ইসলাম (৪২), রহিদুল ইসলাম (৩৫) ও তৌহিদুল (৩০), আরতুল্লা মন্ডলের ছেলে শহিদুলসহ তাদের লোকজন ওই জমি জবর দখলের পাঁয়তারা করেন এবং গত রবিবার দিবাগত রাতে বাগান থেকে ৪/৫ গাছ কেটে নিয়ে যায়, এক পর্যায় বেশ কিছুদিন পূর্বে তারা ওই জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা করলে রেজাউল করিম টিপু বাদি হয়ে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন।
এদিকে আদালতে মামলাটি চলমান থাকলেও গত বরিবার দিবাগত রাতের অন্ধকারে বিবাদির লোকজন ওই জমিতে থেকে ৪/৫ গাছ কেটে নিয়ে যায় ।
এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংর্ষের সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
উল্লেখ্য গত ২০১৩ সালেও ওই গ্রামে এ জাতীয় বিবাদমান জমিকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির পাঁচুপুর প্রচার সস্পাদক আনোয়ার মুকুল খুনের ঘটনা ঘটেছিল। এদিকে পৈতিক সূত্রে প্রাপ্ত জমি থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় রেজাউল করিম টিপু গত রবিবার আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আত্রাই থানার ওসি মো,মাহবুব আলম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।