আনন্দ টিভির মাননীয় এমডি হাসান তৈফিক আব্বাস স্যারের শুভ জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: উসমান গনি 14 Jul 2026, 11:23 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আনন্দ টিভির মাননীয় এমডি হাসান তৈফিক আব্বাস স্যারের শুভ জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ


পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি। প্রধানমন্ত্রীর এই বিশেষ আহ্বানে সাড়া দিয়ে এবং চ্যানেলটির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস-এর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আনন্দ টিভি। 


প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব এই উদ্যোগে সংহতি প্রকাশ এবং আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।



সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডল বলেন, প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগে আনন্দ টিভির মতো একটি জাতীয় গণমাধ্যমের অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। গাছই পারে আমাদের আগামী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।


আয়োজকরা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য