সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত।

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:৪৭
সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত।



বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন।ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনি ও জামালপুর সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী , স্থানীয় সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন করেন। 


এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশসেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতৃবৃন্দ।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য