সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসায় বজ্রপাত থেকে আগুন

দে
নজরুল ইসলাম
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০
সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসায় বজ্রপাত থেকে আগুন


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে গ্যাস রাইজারে (বজ্রপাত) পড়ায় এ আগুন ধরে যায়।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য