যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির পিতার একটি মুদি দোকান রয়েছে। তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় পিতা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক নাইম পালিয়ে যায়। পরে তার দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। ধর্ষক নাইমকে আটক করে থানায় আনা হয়। শিশুটি ভয়েতে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নাম্বার ৩১। তারিখ ২৩ জুলাই)। আটক আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।