সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দীন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: আসলাম উদ্দিন আহম্মেদ 14 Jul 2026, 11:19 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দীন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত



 সাবেক রাষ্ট্রপতি স্পিকার শিক্ষামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সকাল ১১ টায় কুড়িগ্রাম বিএনপি অফিস অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শোকসভা শেষে তাঁর রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য