রাঙামাটিতে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: অনলাইন ডেস্ক 08 Jul 2026, 03:06 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
রাঙামাটিতে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের ঝুঁকি এবং জলাবদ্ধতার কারণে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের জন্য পাঠদান বন্ধ থাকবে।

এর আগে একই দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাও স্থগিত করা হয়।

এদিকে টানা চতুর্থ দিনের মতো রাঙামাটিতে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

অবিরাম বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। এতে সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য