পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দে
আসলাম উদ্দিন আহম্মেদ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, কৃষক দল, তাঁতি দল ও ছাত্রদল অংশগ্রহণ করে।

 পরে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবেক সহ-সভাপতি শহীরুজ্জামান সাজু সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপি'র আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য