প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন।
এ সময় পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। আনুষ্ঠানিক ঘোষণা শেষে শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে বৃত্তি পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন।