২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ১৫ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলতে পারে।
তবে এটি এখনো সম্ভাব্য সময়সূচি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে এবং এরপর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।