গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ।।

দে
মো:জহিরুল ইসলাম
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮
গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ।।

গলাচিপা উপজেলার ১ নং ও ১৩ নং দুটি ইউনিটের ৪০ জন স্বেচ্ছাসেবক দের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। 

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -বরিশাল বিভাগের (সি-পি-পি) উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ আঞ্চলিক কার্যালয় বরিশাল । 

সভাপতি তো  ও সঞ্চালনা করেন - গলাচিপা সদর ইউনিয়নের ইউনিট প্রধান মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার ১ নং ইউনিটের ইউনিট প্রধান ও প্রেসক্লাব সভাপতি মু:খালিদ হোসেন মিল্টন । প্রশিক্ষণের সহযোগিতা করেন - সি-পি-পি অফিসের ওয়ারলেস অপারেটর সাকিরুল ইসলাম। প্রশিক্ষণে ২০ জন পুরুষ ও ২০ জন নারী সদস্যরা অংশ নেয়। 

উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি এই প্রশিক্ষণের আয়োজন করে।।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য