অলসদের দিন আজ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৫
অলসদের দিন আজ

সাধারণত অলস বা কুঁড়ে মানুষদের খুব একটা পছন্দ করেন না কেউ। অলসতার জন্য তাদের অনেক সময় নানা কথাও শুনতে হয়। তবে অবাক করার মতো বিষয় হলো, অলসতা উদযাপনের জন্যও রয়েছে একটি বিশেষ দিবস।


আজ ১০ আগস্ট পালিত হচ্ছে ন্যাশনাল লেজি ডে বা জাতীয় অলস দিবস। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়।


অলসরা চাইলে আজকের দিনটি নিজেদের মতো করে উদযাপন করতে পারেন। কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে ঘুমিয়ে, শুয়ে-বসে কিংবা আরাম করে সময় কাটানো যেতে পারে।


ধারণা করা হয়, কাজের চাপ থেকে মানুষকে কিছুটা বিরতি দেওয়ার উদ্দেশ্যেই দিবসটির প্রচলন হয়েছে। তবে ঠিক কবে বা কার উদ্যোগে দিবসটির সূচনা হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।


দিবসটির প্রচলনের ইতিহাস নিয়ে মজার কথাও রয়েছে। কেউ কেউ রসিকতা করে বলেন, যারা দিবসটি চালু করেছিলেন, তারা হয়তো এতটাই অলস ছিলেন যে দিবসটি চালুর কোনো রেকর্ড রাখতেও আলসেমি করেছেন।


তাই আজকের দিনে ব্যস্ততার ফাঁকে একটু বিশ্রাম নেওয়া কিংবা নিজের জন্য কিছুটা সময় রাখাই হতে পারে অলস দিবস উদযাপনের সহজ উপায়।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য