জামালপুর সদর উপজেলার রানা গাঁজা ইউনিয়নের নান্দিনায় সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বেশ কয়েকজন অসহায় দরিদ্র নারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে ৯নং রানাগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন তিনি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত এই খাদ্য সহায়তার প্রায় ১৫কেজির একটি করে প্যাকেট বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০কেজি চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ মসলা জাতীয় সামগ্রী। ত্রাণ সামগ্রী বিতরণ কালে রানাগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কেরামত উল্লাহ উজ্জল ও ইউনিয়ন পরিষদের সদস্যগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।