নাজিরপুরে মেয়েকে ধর্ষন করে বাবা, গণপিটুনি দিয়ে থানায় দিলেন এলাকাবসী

দে
আল-আমিন হোসাইন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৫
নাজিরপুরে মেয়েকে ধর্ষন করে বাবা, গণপিটুনি দিয়ে থানায় দিলেন এলাকাবসী


পিরোজপুরের নাজিরপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক বাবা অহিদুল মোল্লা (৪০) কে গনপিটুনি দিয়ে থানায় দিলেন এলাকাবাসী। 



সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ন প্রকল্পের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 



অহিদুল মোল্লা বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি বসবাস করেন নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ন প্রকল্পে, তিনি পেশায় একজন অটো চালক।  



স্থানীয় আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মো: হাসান মিয়া জানান, অহিদুলের প্রথম স্ত্রী কয়েক বছর আগে বিষ পান করে আত্মহত্যা করেন এই আশ্রয়ন প্রকল্পে বসেই তার প্রথম স্ত্রীর ৩ সন্তান, জমজ দুই ছেলে এবং বড় মেয়ে (ভিক্টিম ১২ বছর বয়স) সে মাদ্রাসায় পড়াশোনা করে। তার প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি আবার বিবাহ করেন এবং দ্বিতীয় স্ত্রী বিদেশে থাকেন, ঘড়ে ৩ সন্তান নিয়ে বাবা অহিদুল বসবাস করেন। 



অহিদুল তার মেয়েকে দীর্ঘ ৬ মাস ধরে জোড়পূর্বক ভয় দেখিয়ে ধর্ষন করে আসছে, তার মেয়ে গত দুই মাস আগে দাদীর নিকট বললে তিনি কাউকে না বলার জন্য বলে এবং বাবা তাকে হত্যার হুমকি দেয়, মেয়ে আর সহ্য করতে না পেরে আজ সকালে আশ্রায়ন প্রকল্পের সবাইকে বলে দেয় এবং বাবা অহিদুল বাড়ী আসলে তাকে মারপিট করলে সে স্বীকার করেন।



এ খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশের একটি দল গিয়ে অহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পুলিশ মোতায়েন করে রাখে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 



এ বিষয়ে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য