ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

দে
তৌহিদুল ইসলাম সরকার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ আগুনের সূত্রপাত হয়। এতে রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে। সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।


অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য