কুষ্টিয়ায় আমির হামজার ওপর হামলা, গাড়ি ভাঙচুর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৫:৫৮
কুষ্টিয়ায় আমির হামজার ওপর হামলা, গাড়ি ভাঙচুর



কুষ্টিয়ার ছয় রাস্তার মোড় এলাকায় সংসদ সদস্য আমির হামজার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা এমপি আমির হামজাসহ কয়েকজন ইটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা কয়েকজন অভিযোগ করেন, ছয় রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর আগে হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এমপি হামজার নেতাকর্মীদের আরও অভিযোগ, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের সামনেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় আমির হামজার নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে আমির হামজার বাড়ির সামনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদের নেতাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্যের ওপর আকস্মিক হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য