কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩১
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান

নীলফামারীর কিশোরগঞ্জে GEDSI(Gender Equality and Disability Social Inclusion)অর্থাৎ লিঙ্গ সমতা,প্রতিবন্ধী ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


রোববার (২৩আগস্ট)পুটিমারী ইউনিয়নের জনগন,ইউনিয়নপরিষদ,কালিকাপুর স্কুল এন্ড কলেজ,ভেড়ভেড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় পুটিমারী কালিকাপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন,কালিকাপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান,সংশিষ্ট ইউনিয়নের ব্লক সুপারভাইজার আকতারুজ্জামান,এপির প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায় প্রমুখ।


এ ছাড়াও ওই কমিউনিটির গর্নমান্য ব্যাক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।এসময় বক্তাগণ জেডসি বান্ধব গ্রীণ স্কুল ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণার বিভিন্ন দিক তুলে ধরে বলেন,একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পরিবেশের সুরক্ষা অত্যন্ত জরুরি।শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামের মানুষকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।


পাশাপাশি বৃক্ষরোপণ,বর্জ্য ব্যবস্থাপনা,প্লাস্টিকের ব্যবহার কমানো,পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও লিঙ্গ সমতা,প্রতিবন্ধী ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত ঘোষণা দেন পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন।যা সব মিলিয়ে অর্জিত বৈশিষ্ট্যের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য