কিশোরগঞ্জে আলোচিত বিএনপির নেতা করিম হত্যা মামলার আসামি বিটু গ্রেপ্তার

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: আনোয়ার হোসেন 04 Jul 2026, 07:27 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
কিশোরগঞ্জে আলোচিত বিএনপির নেতা করিম হত্যা মামলার আসামি বিটু গ্রেপ্তার


নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নের মাগুড়া গড়েরপাড় গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির নেতা রেজাউল করিম হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আসাদুজ্জামান ওরফে বিটু (২৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিটু উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া গড়েরপাড় গ্রামের আহসান আলীর ছেলে।



পুলিশ সূত্রে জানা গেছে,প্রযুক্তির মাধ্যমে থানা পুলিশ আসামি বিটুর অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। 

উল্লেখ্য যে,গত মাসের ১তারিখে রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের মাগুড়া গড়ের পাড় গ্রামের বাসিন্দা ফুফা আমিনুর রহমানের বাড়িতে দাওয়াত খেতে আসেন।এসময় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জুন মৃত্যু বরণ করেন।


মৃত্যু রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোলা পাড়া গ্রামের বাসিন্দা এবং দোলা পাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনি সম্পাদক ছিলেন।পরে তার ভাই বাদি হয়ে ৮ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে বিটু আত্মগোপনে চলে যান। এর আগে একই হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ জেলা কারাগারে প্রেরণ করেন।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel