কিশোরগঞ্জে নজরুল চর্চার সেমিনারে কবি আব্দুল- দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, ঠিক সেই সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকেনা। “জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্য়তা” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার এমন মন্তব্য করেন। নজরুল বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের রংপুর বুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ধসঢ়; ও নীলফামারী সাংবাদিক ইউনয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমূখ। প্রধান আলোচক বলেন, মানুষ বেঁচে থাকার জন্য ৪টি জিনিস প্রয়োজন। আলো, বাতাস, খাদ্য এবং পানি ছাড়া জীবন বাঁচে না। ঠিক তেমনি এই ৪টা জিনিস একটা জাতির জীবনে এক সঙ্গে কাজী নজরুলের সাহিত্যে ছাড়া কোথাও পাওয়া যায়না।
সেকারণে বলা হয় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক ও অভিন্ন সত্তা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে আছেন নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এভিনিউ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নজরুল বর্ষ ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব রেকড করে দেখালেন প্রধানমন্ত্রী। কেননা, এর আগে কোন দেশে, কোন কবির নামে, কোন বর্ষ এর ঘোষণা করা হয় নাই। তিনি আরও বলেন, দুধের সঙ্গে সাদা রঙ্গের যে সম্পর্ক, কাজী নজরুলের সঙ্গে বাংলাদেশের একই সম্পর্ক। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে, দেশ আর থাকেনা। এজন্য তিনি নতুন প্রজস্মকে নজরুল চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া নজরুলের সাহিত্যকর্ম ও জীবন দর্শনের সঙ্গে বাঙ্গালির স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা তিনি তুলে ধরেন।
সেমিনার শেষে ঢাকা গমনের প্রাক্কালে তিনি দেশের একমাত্র যমুনেশ্বরী একুইডাক্ট (যার নিচ দিয়ে নদীর পানি, ওপর দিয়ে তিন্তা সেচ ক্যানেলের পানি প্রবাহিত) পরিদর্শন করেন। এর আগে সকাল ৯টায় কবি আব্দুল হাই সিকদারকে বহনকারী বিমানটি সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন। কিশোরগঞ্জ ক্রইম রিপোর্টার্স এসোসিয়েশন এর সদস্যগণ ফুলের তোরা দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে গাড়িবহর করে সাংবাদিকগণ তাকে উপজেলা পরিষদ হল রুমের সেমনিারে পৌঁছে দেন।