চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও থানায় লিখিত অভিযোগ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৫:২২
চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও থানায় লিখিত অভিযোগ

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) নান্নু-টগর রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আরিফুল ইসলাম আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ বলতে ফেজবুকে উস্কানিমূলক পোস্ট করাকে ধারনা করা হচ্ছে। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির কর্মীরা অতর্কিতভাবে আরিফুল ইসলামের ওপর হামলা চালিয়েছে। 


এদিকে হামলার প্রতিবাদে সোমবার মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা হাইরোডে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলমডাঙ্গা থানার সামনে গিয়ে শেষ হয়।


পরে থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।


বিক্ষোভ মিছিল শেষে রাত ৮টার দিকে হামলার ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


অভিযোগ শেষে জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


এদিকে রাত সাড়ে আটটার সময় আলমডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি আলমডাঙ্গা হাইরোড প্রদক্ষি করে আলতায়েবা মোড়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখে।


তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য