চিলড্রেনস হেভেন " টাঙ্গাইলের নতুন কমিটি প্রকাশ ; সভাপতি তাহের, সাধারণ সম্পাদক শ্রাবণ।

দে
মোঃ সাজ্জাদুল ইসলাম
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১
চিলড্রেনস হেভেন " টাঙ্গাইলের নতুন কমিটি প্রকাশ ; সভাপতি তাহের, সাধারণ সম্পাদক শ্রাবণ।


মাভাবিপ্রবি প্রতিনিধি ; কমিটিতে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তাহের চিশতী সিয়াম সভাপতি এবং রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এস আলম খান শ্রাবণ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।


গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) সংগঠনটির কেন্দ্রীয় ট্রাস্টি ও চেয়ারম্যান ড. মুশাররফ হুসাইন এবং প্রতিষ্ঠাতা ও মহাসচিব এস এম আল মাহমুদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর শিলা আক্তার শিথি, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, অফিস সম্পাদক প্রিয়া চৌহান, অর্থ বিষয়ক সম্পাদক মোছাঃ হুমায়রা কবির , সহ-সভাপতি মোঃ ফাহিম, স্মাইল সেন্টার কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসান লিখন, জরুরি প্রতিক্রিয়া সমন্বয়কারী মোঃ সাজ্জাদুল ইসলাম সৈকত।


কমিটির উপদেষ্টা সদস্যরা হলেন - অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিশ আলী, অধ্যাপক ড. মোঃ বশির উদ্দিন খান, অধ্যাপক ড. মোঃ ইশতিয়াক আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক ড. সায়মা সাবরিনা, সহকারী অধ্যাপক মো. সুলতান আহাম্মদ, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।


সভাপতি তাহের চিশতী সিয়াম বলেন, “একটি শিশুর স্বপ্ন বদলে দিতে পারে একটি পরিবার, আর একটি প্রজন্ম বদলে দিতে পারে পুরো সমাজ।” চিলড্রেন’স হেভেন টাঙ্গাইল ব্রাঞ্চের প্রেসিডেন্ট হিসেবে আমরা টাঙ্গাইলের প্রতিটি শিশুর পাশে দাঁড়াবো, তাদের স্বপ্নকে শক্তি দেবো এবং ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবো।


সাধারণ সম্পাদক আলম খান শ্রাবণ বলেন, “শিশুর হাসি ও স্বপ্ন রক্ষার দায়িত্ব আমাদের সবার। মানবিকতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই Children’s Haven Club-এর লক্ষ্য। এই মানবিক পথচলায় সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।"


উল্লেখ্য, ‘Think big start small act now’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে ' চিলড্রেনস হেভেন ' মাভাবিপ্রবিতে কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য