বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

বিভাগ: শিক্ষা রিপোর্টার: অনলাইন ডেস্ক 12 Jul 2026, 07:44 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের প্রেক্ষাপটে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের সঙ্গে যোগাযোগ করছি। একটু পর আবার বসব।’

মন্ত্রী ইঙ্গিত দেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরীক্ষা স্থগিত বা পেছানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে একই সংবাদ সম্মেলনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।

ফলাফল প্রকাশের পর মন্ত্রী জানান, বৃত্তির ফল ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএসে ফল জানতে DP লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে১৬২২২ নম্বরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। Eমোবাইলের মেসেজ অপশনে

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য