বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড


জামালপুরের বকশীগঞ্জ উপজেলারয় মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ধলা মিয়াকে আটক করা হয়। পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, এসআই সায়োরার খান রাসেলসহ পুলিশের একটি দল।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য