বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেল ৪ টায় লাকসাম পৌরশহরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় নেতা-কর্মীদের স্লোগান ও পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।পরে সেখান থেকে কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ'র নেতৃত্বে বিকেল সাড়ে ৪ টার দিকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ মজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে। আপনারা নিজেদের প্রশ্ন করুন, আপনি যে নেতার আদর্শে রাজনীতি করেন, আপনার চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে সেই নেতার আদর্শের কতটুকু মিল রয়েছে।
প্রধান অতিথি আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান উপজেলা, পৌরসভা এবং ইউপি নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিষয়ে সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণকে সংগঠিত করে বিএনপির প্রার্থী ও সমর্থকদের দলীয় নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যাঁরা দলীয় নির্দেশনা ও শৃংখলা পরিপন্থী কার্যক্রম করবেন। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয; বলেও নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন তিনি।
মো. আবুল কালাম এমপি বলেন, শিক্ষা, কৃষি, শিল্প কল-কারখানা, যোগাযোগ ব্যবস্থা, খালখনন, ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যক্রমসহ জনগণের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করতে সরকার মানসিকভাবে প্রস্তুত। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অনেক বিষয় ছিল। বিশেষ করে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যক্রম, দেশের কৃষি খাতের উন্নয়ন। কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা এবং কৃষকের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগগুলো একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মশু, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল রহমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, গুম হওয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে মো. শাহরিয়ার কবির রাতুল প্রমুখ। এ ছাড়া, উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সমাবেশ পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম বৃক্ষরোপণ এবং জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন।
একইদিন সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মো. আবুল কালাম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবর্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সেখানেও বৃক্ষরোপণ এবং ডাকাতিয়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যদর মধ্যে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দৈনিক আজকের জীবন'র প্রকাশক ও সম্পাদক মো. সফিকুর রহমান সফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চুসহ উপজেলা ও ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর নানাহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ ছাড়া কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের শিল্পবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামে নিজ বাসভবনে বিভিন্ন স্থান হতে আগত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
সৈয়দ মুজিবুর রহমান