আত্রাই সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক সি আর মামলার তিন জন আসামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২১ আগষ্ট)আত্রাই থানার চৌকস দল অভিযান পরিচালনা করে সিআর সাজা দায়রা- ২৮৫২/২৩ , সিআর ১৬১/২৩,পরোয়ানা ভুক্ত মামলার আসামি ১। মো. রেজানুর রহমান, পিতা মো. নজিবর রহমান, সাং- কয়েড়া,২/ সি আর ২৮৮/২৬ মামলার আসামি মোছা. জাহানারা বিবি, স্বামী- মোঃ রবিউল ইসলাম মহাজন পিতা- মো. জান বক্স প্রামানিক, সাং বজ্রপুর,৩/ সি আর ১৯৭৪/ ২৫ মামলার আসামি মোছা. স্মৃতি বেগম এহিয়া, স্বামী- তানজির হোসেন,
সাং - শ্রীধর গুরনই, থানা- আত্রাই, জেলা নওগাঁদ্বকে গ্রেফতার করেন। আসামিদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ এসকর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালত নওগাঁয় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.মাহবুব আলম জানান মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই সহ সকল অনিয়ম ও দুর্নীতি শক্ত হাতে দমন প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে।