৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৯:২৭
৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।


সতর্কবার্তায় বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালী খাল ও ফেনী নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে সেলোনিয়া নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।


গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে আপার করতোয়া নদীর পানি সমতল কমেছে। আত্রাই ও মহানন্দা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, এসব নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।


এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি সমতল কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।


বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী এক দিন দেশের অভ্যন্তরে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য