ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ, চট্টগ্রাম হবে লজিস্টিক হাব: অর্থমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 04 Jul 2026, 06:47 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ, চট্টগ্রাম হবে লজিস্টিক হাব: অর্থমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এই নগরীকে ভবিষ্যতের অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এবারের বাজেটেও সেই লক্ষ্য ও সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাত আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত এপ্রিল মাসে সংসদে সরকারি দলের এক সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বিনিয়োগ সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel