প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
পরে প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।