কুবিতে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

দে
কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৬:০৭
কুবিতে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।


রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেনকে এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হিসেবে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগের বিষয়ে ড. মো. মঞ্জুর হোসেন বলেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্টেকহোল্ডারের সহযোগিতা চাই। সকলকে সঙ্গে নিয়ে এবং সবার মতামতকে বিবেচনায় নিয়ে কাজ করব। আমার ভুল-ত্রুটিগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন।'


সহকারী প্রক্টর হিসেবে কবে যোগ দেবেন—জানতে চাইলে তিনি জানান, নিয়োগের পরবর্তী কার্যদিবসেই তিনি দায়িত্বে যোগ দেবেন।


অন্যদিকে, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য মনে করেছে, এজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞ। আমি সবসময় বিশ্ববিদ্যালয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের—সবার আগে শিক্ষার্থী, এরপর সহকর্মী—এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে দায়িত্বে না থেকেও মতামত দিয়ে কাজ করার চেষ্টা করেছি।'


তিনি আরও বলেন, 'প্রক্টরসহ প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কাজ করার আগ্রহ রয়েছে। এ বিষয়ে আমি আমার মতামত দিয়ে প্রশাসনের পাশে থাকব।'


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তাঁরা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য