ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮
ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী


দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ বা অস্থিরতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার বরদাশত করবে না।



শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ধর্মকে কেন্দ্র করে কেউ যেন সমাজে বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।



তিনি আরও বলেন, ‘আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক। সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার সমানভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।



তিনি উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য