ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে আটক ১

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০১
ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে আটক ১


রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব।


তিনি বলেন, ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।


ওসি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য