ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৯:৫৮
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর


রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা স্বাভাবিক রাখা, নদীদূষণ রোধ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।


রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।


প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, রাজধানীর চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।


সভায় নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা, নদীদূষণ প্রতিরোধ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।


সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।


সভা শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য