বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল।


সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তিনি দাবি করেন, দলটি একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার পরিচালনা করছে।


রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে দলই উপযুক্ত প্রার্থী চূড়ান্ত করবে।


মির্জা ফখরুল আরও বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য