২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৯

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:২৫
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৯


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মৃত্যুই সন্দেহজনক হামে মৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছে।


এ সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৮৭ জন এবং সন্দেহজনক হামে ৯৭২ জন শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের শরীরে।


এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।


এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।


দেশে হামজনিত মৃত্যু ও শনাক্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য