১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১১:০৬
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম **৭০ টাকা** বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম **১ হাজার ৫৯৮ টাকা** নির্ধারণ করা হয়েছে।


এর আগে একই সিলিন্ডারের দাম ছিল **১ হাজার ৫২৮ টাকা**।


রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে আগস্ট ২০২৬ মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূসক (ভ্যাট)সহ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য **১ হাজার ৫৯৮ টাকা** নির্ধারণ করা হয়েছে।


বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য **রোববার সন্ধ্যা ৬টা** থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য