পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২৫ জুলাই) সকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, ব্যক্তিগত অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণ সম্পর্কে তার জানা নেই।
এ সময় তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্ব এবং রাজপথের আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পূর্বের অঙ্গীকার বাস্তবায়ন করছেন।