প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, আলোচনায় ১৬ মেগাপ্রকল্প

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, আলোচনায় ১৬ মেগাপ্রকল্প



প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।


একনেক চেয়ারপারসন হিসেবে সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের মেয়াদে অষ্টম একনেক সভা।


বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক বৈঠক হতে যাচ্ছে। সভায় অনুমোদনের জন্য মোট ১৬টি মেগাপ্রকল্প উপস্থাপন করা হচ্ছে।


প্রস্তাবিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। বৈঠকে প্রকল্পগুলোর বিভিন্ন দিক পর্যালোচনার পর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য